সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইসি

নিজস্ব প্রতিবেদক:

সময়: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৩:১৬:৩৮ অপরাহ্ণ

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে বিভিন্ন বিক্ষোভ বিরোধ নিয়ে সিদ্ধান্ত দিতে আদালতের নির্দেশনা বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশন (ইসি) আখতার আহমেদ।

তিনি বলেন, কেউ প্রবাসে থাকা অবস্থায় পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য অনলাইনে নিবন্ধন করে দেশে চলে আসলে তিনি আর ভোট দিতে পারবেন না। নিবন্ধনের জন্য অ্যাপ কবে নাগাদ হবে, সেটা পরে জানা হবে।

ইসি সচিব বলেন, নির্বাচন নিয়ে ২২ সেপ্টেম্বর ইইউ প্রতিনিধি দল আসবেন। দল নিবন্ধনের ২২ দলের তদন্ত শেষ। আগামী রোববার বা সোমবার নাগাদ ইসি মিটিংয়ে তুলে জানাবো।

তিনি বলেন, সংলাপের বিষয়টি শিগগিরই ঠিক করা হবে। ৩১ অক্টোবর পর্যন্ত যাদের ১৮ বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় যুক্ত করা হবে।

সীমানা নিয়ে বিরোধ, বিক্ষোভের বিষয়ে আখতার আহমেদ বলেন, ১৮টি রিট হয়রছে। আদালতের প্রতি আমরা আস্থাশীল। কাজেই সেখান থেকে নির্দেশনা আসুক সে পর্যন্ত অপেক্ষা করি। আগামী কমিশন বৈঠকে পর্যবেক্ষকদের বিষয় তোলা হবে।

সীমানা নির্ধারণ নিয়ে যে আন্দোলন হচ্ছে তা নিয়ে কী বলবেন-এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, যে কোনো প্রেক্ষাপটে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত বিষয়। বিষয়টা আদালতেও গেছে। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে সেটা আমাদের জন্য বাধ্যবাধকতা হবে। আইনের সাত ধারায় বলা আছে, মামলা গ্রহণযোগ্য হবে না। এখন রিট করা তো মৌলিক অধিকার।

Print This Post
নিউজটি ১১৯ বার পড়া হয়েছে ।