তারেক রহমান ঢাকার ৮ স্থানে জনসভায় বক্তব্য দেবেন আজ

নিজস্ব প্রতিবেদক:

সময়: সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১১:২০:২৬ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার নিজ নির্বাচনি এলাকার পাশাপাশি আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণের ৭টি সংসদীয় আসনের মোট ৮টি জনসভায় অংশ নেবেন। এর আগে গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা উত্তরের ছয়টি সংসদীয় আসনে তিনি জনসভায় অংশ নেন।

সোমবার বেলা ১১টায় ঢাকা-১৭ আসনে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের খেলার মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি।

পরে ঢাকা-১০ আসনে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে পীরজঙ্গী মাজার রোডে দুপুর ১টায়, ঢাকা-৯ আসনে মান্ডা তরুণ সংঘ মাঠে দুপুর ২টায়, ঢাকা-৫ আসনে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে বিকেল ৩টায়, ঢাকা-৪ আসনে জুরাইন-শ্যামগঞ্জ রোডে বিকেল ৪টায়, ঢাকা-৬ আসনে ধূপখোলা মাঠে বিকেল ৫টায় এবং ঢাকা-৭ আসনে লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের।

Print This Post
নিউজটি ১৩ বার পড়া হয়েছে ।