মন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন জহির উদ্দিন স্বপন

নিজস্ব প্রতিবেদক:

সময়: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ১:১০:০১ অপরাহ্ণ

বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন মন্ত্রিসভার সদস্য হচ্ছেন। তিনি শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। তিনি দলটির মিডিয়া সেলের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছিলেন একসময়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের সর্বমোট ১২৯টি ভোট কেন্দ্রের ফলাফলে বরিশাল-১ আসনের বিএনপির প্রার্থী এম জহির উদ্দিন স্বপন ৯৯ হাজার ৪১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান পেয়েছেন ৪৫ হাজার ৬০ ভোট।

 

Print This Post
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।