ফুটবলে যেসব রেকর্ড ভাঙতে পারেন মেসি

খেলাধুলা ডেস্ক:

সময়: রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬ ২:১০:৪৫ অপরাহ্ণ

শুরু হয়ে গেছে মেজর লিগ সকারের নতুন মৌসুম। লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে শিরোপা ধরে রাখার মিশনে ধাক্কা খেয়েছে ইন্টার মায়ামি। ৩-০ গোলে হারের ম্যাচে নিষ্প্রভ ছিলেন লিওনেল মেসি। তার ও দলের শুরুটা ভালো হয়নি। তবে বাকি সময়ে তারা ঘুরে দাঁড়াবে, এমন কিছু আশা করা যায়। আর মেসি গত মৌসুমের মতো এবারো মাঠে ছাপ রাখবেন বলে মনে করছেন ভক্ত-সমর্থকরা। আর্জেন্টাইন ফরোয়ার্ডের সামনে রয়েছে বেশ কিছু রেকর্ড ভাঙার হাতছানি।

টানা গোল্ডেন বুট জয়
মেজর লিগ সকারের গোটা ইতিহাসে কেউই টানা গোল্ডেন বুট জেতেননি। পাঁচ খেলোয়াড় দুটি এমএলএস গোল্ডেন বুট জিতেছেন, কিন্তু তাদের কেউই টানা দুই বছর জিততে পারেননি। দুটি গোল্ডেন বুট জিতেছেন প্রেকি, টেলর টুয়েলমান, জেফ কুনিংহাম, ক্রিস ওন্ডোলভস্কি ও ব্রাডলি রাইট-ফিলিপস।

মেসি গত মৌসুমে ২৯ গোল করে এই পুরস্কার জিতেছিলেন। এই মৌসুমে যদি সেটি ধরে রাখতে পারেন, তাহলে ইতিহাস গড়বেন।
সর্বোচ্চ গোল করা আর্জেন্টাইন খেলোয়াড়

২০২৬ সালে এই রেকর্ড ভাঙতে মেসিকে কিছুটা কষ্ট করতে হবে, কিন্তু এটা অসম্ভব নয়।

ডিয়েগো ভ্যালেরি এমএলএস ইতিহাসে সর্বোচ্চ গোল করা আর্জেন্টাইন খেলোয়াড়। ২৮৮ ম্যাচে ৯৩ গোল করেছিলেন তিনি। সর্বকালের শীর্ষ গোলদাতার তালিকায় তার অবস্থান ১৬ নম্বরে।

অন্যদিকে মেসির বর্তমান গোলসংখ্যা ৫৭। ভ্যালেরিকে ছুঁতে আরও ৩৬ গোল করতে হবে তাকে।

এই মৌসুমে ক্লাব ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ১০০ লিগ গোলে (গোল ও অ্যাসিস্ট মিলে) অবদান রাখতে পারেন মেসি। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে এখন তার নামের পাশে সংখ্যা ৭৮, মানে এই কীর্তি গড়তে আরও ২২ গোলে অবদান রাখতে হবে।

সর্বোচ্চ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাওয়ার্ডস

গত দুটি এমএলএস মৌসুমে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাওয়ার্ড জিতেছিলেন ইন্টার মায়ামি। প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুইবার এই পুরস্কার জেতেন তিনি। আর কেবল একজন দুইবার এই পুরস্কার পেয়েছেন, প্রেকি (১৯৯৭ ও ২০০৩)।

মেসি যদি এটি টানা তৃতীয় বছর জেতেন, তিনি প্রথম খেলোয়াড় হিসেবে এমএলএস ইতিহাসে তিনবার পাবেন।

সর্বোচ্চ হ্যাটট্রিক

ইন্টার মায়ামির হয়ে লিগে এখন পর্যন্ত দুটি হ্যাটট্রিক করেছেন মেসি। বর্তমান রেকর্ডধারী জোসেফ মার্তিনেজের চেয়ে পাঁচটি পেছনে এই আর্জেন্টাইন।

এই রেকর্ড থেকে বেশ দূরেই আছেন মেসি। কিন্তু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। শেষবার মেসি এক পঞ্জিকাবর্ষে পাঁচ হ্যাটট্রিক করেছিলেন ২০১৮ সালে, বার্সেলোনার হয়ে। এই বছর এমএলএসে সেই ফর্ম ফেরাতে পারলে মার্তিনেজকে চ্যালেঞ্জ করতে পারেন এলএমটেন।

Print This Post
নিউজটি ১ বার পড়া হয়েছে ।