জনসাধারণের জন্য আবারও খুলে দেওয়া হলো অনলাইনে মৃত্যুনিবন্ধন আবেদন

নিজস্ব প্রতিবেদক:

সময়: বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৮:০৩:৩৪ পূর্বাহ্ণ

অনলাইনে মৃত্যুনিবন্ধনের আবেদন জনসাধারণের জন্য আবারও উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গত বছরের ২১ নভেম্বর থেকে শুধুমাত্র নিবন্ধন কার্যালয় থেকে মৃত্যু নিবন্ধন আবেদন কার্যক্রম চলমান ছিল।

সোমবার তা জনসাধারণের জন্য আবারও উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে ‘রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যুনিবন্ধনের’ ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জন্ম ও মৃত্যুনিবন্ধন সিস্টেমের (বিডিআরআইএস) অধিকতর নিরাপত্তার বাড়ানোর জন্য গত ২১ নভেম্বর থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত শুধু নিবন্ধন কার্যালয় থেকে মৃত্যুনিবন্ধন আবেদন কার্যক্রম চলমান ছিল। পাবলিক সাইট থেকে অনলাইনে মৃত্যুনিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকায় আবেদনকারীদের সংশ্লিষ্ট নিবন্ধন কার্যালয়ের সহকারীর (অনুমোদিত ব্যবহারকারী) ইউজার আইডি থেকে মৃত্যুনিবন্ধনের আবেদন করতে হতো। অনলাইনে মৃত্যুনিবন্ধন আবেদন কার্যক্রম কখনোই বন্ধ ছিল না।

Print This Post
নিউজটি ১০ বার পড়া হয়েছে ।