পদ্মায় ধরা পড়া এক কাতল-বাঘাইড় বিক্রি ১ লাখ ৬০ হাজার টাকা

জেলা প্রতিনিধি:

সময়: সোমবার, নভেম্বর ২, ২০২৬ ৯:১৯:০০ অপরাহ্ণ

রাজবাড়ীর পদ্মা নদীতে জে‌লের জা‌লে ধরা পড়া দুটি কাতল ও এক‌টি বাঘাইড় মাছ ১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছ তিনটির মোট ওজন ৭২ কেজি।

সোমবার (২ নভেম্বর) ভোরে দৌলত‌দিয়া ফে‌রিঘা‌টের অদূ‌রে পদ্মা-যমুনার মোহনায় জে‌লে সে‌কেন হালদা‌রের জা‌লে মাছ তিন‌টি ধরা প‌ড়ে ব‌লে জানান স্থানীয় মাছ ব‌্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব‌্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, ভোর রা‌তে জে‌লে সে‌কেন হালদার তার দল নি‌য়ে পদ্মায় মাছ শিকা‌রে যান। পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন তারা। জাল তুল‌লে বিশাল আকৃতির দুটি কাতল ও এক‌টি বাঘাইড় আটকা প‌ড়ে‌ছে দেখতে পান। সকা‌লে মাছ তিন‌টি দৌলত‌দিয়া মৎস্য আড়‌তে এনে ওজন করেন। বাঘাইড় মাছটি ২৫ কে‌জি, একটি কাতল ২৫ কে‌জি এবং অপর‌ কাতলটির ওজন হয় ২২ কে‌জি।

সেখা‌নে উন্মুক্ত নিলা‌মে কাতল দুটি প্রতি কে‌জি ২ হাজার ৩০০ টাকা কে‌জি দ‌রে মোট ১ লাখ ৮ হাজার ১০০ টাকায় এবং বাগাাইড় ১ হাজার ৬০০ টাকা কে‌জি দ‌রে ৪০ হাজার টাকায় আড়তদার কিনে নেন।

পরে এক কাতার প্রবাসী কাতল দুটি ২ হাজার ৫০০ টাকা কে‌জি দ‌রে ১ লাখ ১৭ হাজার ৫০০ টাকায় এবং বাঘাইড় ১ হাজার ৭০০ টাকা কে‌জি দ‌রে ৪২ হাজার টাকায় আড়ত থেকে কিনে নেন।

Print This Post
নিউজটি ৫ বার পড়া হয়েছে ।