- Trade News 24 - https://www.tradenews24.com -

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেয়ার ক্রয় করবে দুই প্রতিষ্ঠান

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহিরের সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠান ব্যাংকটির ১১ কোটি ২০ লাখ শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছে। প্রতিষ্ঠান দুটি হলো-জেড অ্যান্ড জেড ইনটিমেটস লিমিটেড এবং অনন্ত ডেনিম টেকনোলজি লিমিটেড।

বুধবার (২৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ইউসিবির ৮ কোটি ২০ লাখ শেয়ার কেনার আগ্রহ জানিয়েছে অনন্ত ডেনিম টেকনোলজি লিমিটেড। অন্যদিকে জেড অ্যান্ড জেড ইনটিমেটস লিমিটেড কিনতে চায় ব্যাংকটির ৩ কোটি শেয়ার।

প্রতিষ্ঠান দুটি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পাবলিক মার্কেট ও ব্লক মার্কেটের মাধ্যমে এসব শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছে।

বুধবার (২৮ অক্টোবর) সর্বশেষ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) শেয়ার ৯ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।