নড়াইলে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— খলিল (৬০), তাহাজ্জত (৩০), ওসি (৩০) ও ফেরদৌস (৪০)।
পুলিশ জানায়, ভোরে স্থানীয় সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের মোল্লার নেতৃত্বে লোকজন এলাকায় গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে গ্রামের খলিল শেখ তার ছেলে তাহাজ্জত ও ফেরদৌস শেখকে ধরে এনে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি শান্ত করতে কাজ করছেন তারা।