রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:

সময়: বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬ ১০:১০:২৭ অপরাহ্ণ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার রাত ৮টা ৫৫ মিনিটে রাজধানী ঢাকার পান্থপথে স্কয়ার হাসপাতালে রুহুল কবির রিজভীকে দেখতে যান তিনি। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে রিজভী আহমেদকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান।

আরিফুর রহমান জানান, জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টের কারণে রিজভী আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Print This Post
নিউজটি ১ বার পড়া হয়েছে ।