বাংলাদেশের মিডরেঞ্জ স্মার্টফোন বাজারে নতুন সংযোজন ইনফিনিক্স নোট এজ। ৩০ হাজার টাকার বাজেট ঘিরে এখন প্রতিযোগিতা তীব্র। এই সময়েই স্টাইল ও দীর্ঘমেয়াদি ব্যবহারের বার্তা নিয়ে এসেছে ফোনটি।
এখনকার ব্যবহারকারীরা শুধু ট্রেন্ড খোঁজেন না। চান নির্ভরযোগ্যতা ও কয়েক বছর নিশ্চিন্ত ব্যবহার। শিক্ষার্থী, তরুণ পেশাজীবী, নিয়মিত মাল্টিটাস্কিং করেন-এমন ব্যবহারকারীদের লক্ষ্য করেই বাজারে আনা হয়েছে।
ডিজাইনে প্রিমিয়ামের ছোঁয়া রাখার চেষ্টা করেছে ইনফিনিক্স। ফোনটিতে রয়েছে ৩ডি কার্ভড ১.৫কে আই-কেয়ার ডিসপ্লে। চারপাশে সমান সরু বেজেল। যা সাধারণত উচ্চমূল্যের ফোনে দেখা যায়।
মাত্র ৭.২ মিলিমিটার পাতলা বডি। সঙ্গে পার্লেসেন্ট ফিনিশ। সব মিলিয়ে আধুনিক ও পরিমিত লুক। তবে শুধু বাহ্যিক সৌন্দর্যে থেমে নেই প্রতিষ্ঠানটি। দীর্ঘস্থায়ী পারফরম্যান্সেও জোর দেওয়া হয়েছে।
ফোনটিতে রয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি। পাতলা গড়নের মাঝেও বড় ব্যাটারি রাখার চেষ্টা। সঙ্গে রয়েছে ব্যাটারি সেলফ-হিলিং প্রযুক্তি। দীর্ঘমেয়াদে ব্যাটারির কর্মক্ষমতা ধরে রাখতে সহায়তা করবে বলে দাবি।
দীর্ঘ সময় ভিডিও দেখা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বা গেমিং-সব মিলিয়ে এক দিনে চার্জ নিয়ে দুশ্চিন্তা কমানোর লক্ষ্য। পারফরম্যান্সে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি চিপসেট। সঙ্গে ৮ জিবি র্যাম। এ ছাড়া সর্বোচ্চ ৮ জিবি এক্সটেন্ডেড র্যামের সুবিধা।
প্রতিষ্ঠানটির ভাষ্য, স্বল্প সময়ের বেঞ্চমার্ক স্কোর নয়, বরং দীর্ঘ সময় মসৃণ ব্যবহারে গুরুত্ব দেওয়া হয়েছে। সফটওয়্যার সহায়তাও উল্লেখযোগ্য। ৩ বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম আপডেট। ৫ বছর নিরাপত্তা আপডেটের প্রতিশ্রুতি। ফলে ৩ থেকে ৪ বছর ব্যবহারযোগ্য থাকবে বলে ধারণা।
নেটওয়ার্ক সংযোগে রয়েছে ইউপিএস ৩.০ প্রযুক্তি। দুর্বল বা লো-ফ্রিকোয়েন্সি সিগন্যাল উন্নত করতে সহায়তা করবে। দেশের বিভিন্ন এলাকায় ব্যবহারকারীদের জন্য এটি কার্যকর হতে পারে।
নোট এজের দুটি ভ্যারিয়েন্ট বাজারে এসেছে। ৮ জিবি + ১২৮ জিবি সংস্করণের দাম ২৯,৯৯৯ টাকা। ৮ জিবি + ২৫৬ জিবি সংস্করণের দাম ৩১,৯৯৯ টাকা। সিল্ক গ্রিন, লুনার টাইটানিয়াম, স্টেলার ব্লু ও শ্যাডো ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে ফোনটি।