নেদারল্যান্ডসের ভিসা আবেদন নেবে না সুইডিশ দূতাবাস

ডেস্ক রিপোর্ট:

সময়: বুধবার, অক্টোবর ১, ২০২৫ ১২:০১:০৯ অপরাহ্ণ

আগামী ১৫ অক্টোবর থেকে নেদারল্যান্ডসের জন্য শেনজেন ভিসা আবেদন নেওয়া বন্ধ ঘোষণা করছে ঢাকার সুইডিশ দূতাবাস।

বুধবার (১ অক্টোবর) ঢাকার সুইডিশ দূতাবাস এক বার্তায় এই তথ‌্য জানায়।

বার্তায় জানানো হয়, ঢাকার সুইডেন দূতাবাস শেনজেন ভিসা আবেদন সংক্রান্ত বিষয়ে নেদারল্যান্ডসের হয়ে প্রতিনিধিত্ব করবে না। ভিএফএস গ্লোবাল সুইডেনের মাধ্যমে শেনজেন ভিসার জন্য আবেদন করার শেষ দিন আগামী ১৫ অক্টোবর।

যারা নেদারল্যান্ডস শেনজেন অঞ্চলে ভ্রমণ করতে চায় তারা সরাসরি ডাচ কর্তৃপক্ষের মাধ্যমে আপডেট হওয়া আবেদন প্রক্রিয়াটি অনুসরণ করুন।

Print This Post
নিউজটি ১০৪ বার পড়া হয়েছে ।