প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:

সময়: সোমবার, নভেম্বর ২৪, ২০২৫ ৭:৫৬:৪৭ অপরাহ্ণ

আগামী ৩ ডিসেম্বর ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হবে। জাতিসংঘ থেকে নির্ধারিত এবারের প্রতিপাদ্য ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’।

সোমবার (২৪ নভেম্বর) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

দিবসটি উদ্‌যাপনের অংশ হিসেবে ঢাকায় মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ক্যাম্পাসে আগামী ৩-৫ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ শাবু ইউছুফ সচিব অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন থেকে প্রতিবন্ধী ব্যক্তি ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করবেন।

Print This Post
নিউজটি ১০৪ বার পড়া হয়েছে ।